Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কুরিয়ারে আসা সাবানের প্যাকেটে মিললো ৪২শ’ পিস ইয়াবা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোর শহরের নিউমার্কেট এলাকায় এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-৬। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত ওই নারী ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে আসলে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত, ফিরোজা খাতুন (২৮) যশোর শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসিম গাজীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ক্রয় করে যশোরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব বলেন, তথ্য ছিল যে একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোরে এনে উচ্চমূল্যে বিক্রি করতো। এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে নিউমার্কেট এলাকার এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এ সময় একটি কার্টনের মধ্যে সাবানের প্যাকেটে অভিনব কায়দায় ৪ হাজার ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজা খাতুন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আসামি ফিরোজা খাতুন এই ইয়াবার চালানটি কুরিয়ার থেকে ছাড়িয়ে নিতে এসেছিল।
তিনি আরও জানান, আসামি ফিরোজা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে তা যশোরে বিক্রি করতেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হচ্ছে।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.