বাংলার ভোর প্রতিবেদক
জাঁকজমকপূর্ণভাবে যশোরে অনুষ্ঠিত হলো ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের বার্ষিক সম্মেলন-২০২৩। ‘জাত উন্নয়নের অগ্রপথিক’ এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার যশোরের খোলাডাঙ্গায় ব্র্যাকের লার্নিং সেন্টারে ১৯২ জন কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনেকর্মীদের কাজের মূল্যায়ন ও পুরস্কৃত করার পাশাপাশি খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী দিনে আরো অধিক উন্নত সেবা প্রদান, খামারি পর্যায়ে পৌঁছে দেয়ার বিষয়ে কর্মীদের উদ্বুদ্ধ করা।
অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. রাশেদুল হক বলেন, ব্র্যাক সুশৃঙ্খলভাবে কৃত্রিম প্রজনন কার্যক্রম করছে। খামারিকে কখন কৃমি ওষুধ, কখন সিমনে প্রয়োগ করতে হবে, সবুজ ঘাষ খাওয়াতে হবে সেসব বিষয়ে খামারিদের পরামর্শ দিয়ে সচেতন করতে প্রধান অতিথি কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নির্দেশ দেন। তিনি আরো বলেন, খামারিদের সাথে অসততা না করে তাদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের উপার্জনের পথ সুযোগ থাকবে। বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. ফারুক হোসেন, ব্র্যাক ঢাকার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার ডা. শওকত আলী, জোনাল সেলস ম্যানেজার এম এ মান্নান, খুলনা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার আবুল হোসেন খান, ব্র্যাক ঝিনাইদহ জেলা সমন্বয়কারী শিপ্রা বিশ্বাস, যশোর জেলা সমন্বয়কারী আলমাসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার ১৯২ জন কর্মী অংশ নেন। ২০২১ ও ২০২২ সালে যেসব কৃত্রিম প্রজনন সেবাকর্মী ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।
##
শিরোনাম:
- যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
- যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
- যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
- যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
- মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
- ইরানী প্রেসিডেন্ট কার্যালয়ে ইসরাইয়েলি হামলা
- জীবননগরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

