Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ক্রেতাশূন্য মাছবাজার
  • কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত
  • দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক
  • বাগেরহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে বাঁধ দেয়ার চেষ্টা : প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল
  • ঝিনাইদহে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জীবননগরে রজনীগন্ধা ফুল চাষ করে লাভবান চাষি
  • দুই শতাধিক শ্রমজীবী মানুষের সাথে আইডিয়ার ইফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

যশোরে কৃষক খেতমজুর সমিতির সভা

সার সংকট, মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডিসির কাছে স্মারকলিপি ৩১ ডিসেম্বর
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু। সভায় সার সংকট ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাটসভা, উপজেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের নিকট ৩১ ডিসেম্বর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

৩১ মার্চ জেলা সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, অনিল বিশ্বাস, সবর আলী, পলাশ বিশ্বাস, আসাদুজ্জামান পিল্টু, সাধন বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

ইকবাল কবির জাহিদ বলেন, দেশের ছাত্র জনতা অভ্যুত্থান করে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়াতে পারলেও ফ্যাসিবাদের ভুত এখনো ঘুরে বেড়াচ্ছে। ইরি মৌসুম সমাগত – বাজারে সারের সংকট, কৃষক দিশে হারা। কৃষকের ধানের দাম নাই। কিন্তু চালের দাম বৃদ্ধি করেছে। আমেরিকার সাথে অপ্রকাশিত চুক্তি করার ভিতর দিয়ে কৃষিখাতকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে।

বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চুক্তি করেছে। কথা বললে প্রতিবাদ করলে পুলিশী হামলা, মব সন্ত্রাসের মুখে ফেলা হচ্ছে। গতকাল বামপন্থীদের উপর হামলা করা হয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনী মোহে সব মশগুল।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন। সে দিকে নজর নাই, কথা নাই। পান ও পান চাষিরা আজ বিপদে। দিল্লির সাথে করা গোপন চুক্তি সমুহ আজও প্রকাশ বা বাতিল করা হয়নি। অন্যদিকে নতুন নতুন গোপন বা অপ্রকাশিত চুক্তি করা হচ্ছে। কৃষক কৃষি দেশকে বাঁচাতে ইউনুস সরকারের পদত্যাগের বিকল্প নাই। বৃহত্তর বাম ঐক্য ও কৃষক শ্রমিক সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির বিকল্প নাই।

কৃষক খেতমজুর সমিতি যশোর সভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ক্রেতাশূন্য মাছবাজার

মার্চ ১৩, ২০২৬

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার অনুষ্ঠিত

মার্চ ১৩, ২০২৬

দাদা রিপনের ১৭তম হত্যাবার্ষিকী আজ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.