Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গ্রাম আদালত কার্যক্রম জোরদারে অংশীজনদের সমন্বয় সভা

banglarbhoreBy banglarbhoreজুন ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং জনসচেতনতা বাড়াতে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। তিনি গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এই আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এবং উচ্চ আদালতের মামলার চাপ কমাতে সহায়ক। তিনি জানান, গ্রাম আদালতে এখন ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক মূল্যের ফৌজদারি ২৭টি ও দেওয়ানি ৭টি সহ মোট ৩৪টি বিষয়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায় প্রকল্পের উদ্দেশ্য এবং গ্রাম আদালত আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের মতামত এবং পরিকল্পনার কথা জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক প্রমুখ।

সভায় জানানো হয়, প্রকল্প শুরুর পর ফেব্রুয়ারি ২০২৪ থেকে মে ২০২৫ পর্যন্ত যশোর জেলায় গ্রাম আদালতে মোট ২৭৩৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ২২৯৯টি সরাসরি ইউনিয়ন পরিষদে এবং ৪৩৫টি জেলা আদালত থেকে এসেছে। দায়েরকৃত মামলার মধ্যে দেওয়ানি ১৩২৬টি ও ফৌজদারি ১৪০৮টি। এই সময়ের মধ্যে ২৬৬২টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তিকৃত মামলা থেকে ৩ কোটি ৮ লক্ষ ৩১ হাজার ৪৭০ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা হয়েছে।

অংশীজনদের কার্যক্রম গ্রাম আদালত জোরদারে যশোরে সমন্বয় সভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.