বাংলার ভোর প্রতিবেদক
আজ শনিবার সকাল ১০ টায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেছেন যশোর-৩ আসনের চশমা প্রতীকের প্রার্থী নিজামদ্দীন অমিত।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত চশমা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অমিত এদিন নির্বাচনী এলাকার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সুশান্ত সরকার, আনোয়ার সিকদার, ফরহাদ শেখ, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন প্রমুখ।
