বিবি প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক মারুফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হবেন না এই শর্তে তার সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো।
এদিকে, সাময়িক অব্যাহতি প্রত্যাহার হওয়ায় ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সংগঠন সভাপতি, সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

