Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
  • জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ
  • শিশু মৃত্যু : কেশবপুরের সেই ক্লিনিক বন্ধ
  • জয়তী সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোরে চৌগাছা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতার অনুষ্ঠিত
  • পবিত্র ঈদুল ফিতরে যশোরে প্রথম জামায়াত সকাল ৮টায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‌্যালি, হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পরে, জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রশাসকের সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।

প্রধান অতিথি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজসেবা অধিদপ্তরের কর্মীদের নিরলস ভূমিকার প্রশংসা করেন। সাথে সাথে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশনের সহযোগিতায় ৬টি হুইলচেয়ার এবং ২টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়। একই সঙ্গে, বয়স্কদের জীবনমান উন্নয়নে ৫টি বয়স্ক ভাতা কার্ড প্রদান করা হয়। এছাড়া, প্রাইড ও ব্যাংক এশিয়ার সহযোগিতায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ জাগরণী চক্র ফাউণ্ডেশন, উলাসী সৃজনী সংঘ, শিশু নিলয়, জয়তী সোসাইটি, এডাব, ল্যাম্ফ, আর্স বাংলাদেশ, আইইডি, আমরা করবো জয়, মাসুদ খান ফাউন্ডেশন, আদদ্বীন, আহসানিয়া মিশন, বাঁচতে শেখা, অর্পন, বঞ্চিতা, সেভ সোসাইটি, রাইজ, সৃষ্টিশীল, প্রাইড, মুসলিম এইড, গণজাগরণ ফাউন্ডেশন, ধারা, বারীনগর সমাজকল্যাণ সংস্থা, আফনান, নমুনাসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও সমাজসেবা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে

মার্চ ১২, ২০২৬

ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী

মার্চ ১২, ২০২৬

জীবননগর রায়পুরে ভিজিএফ’র চাল বিতরণ

মার্চ ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.