Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে দেশ পুনর্গঠনে আমাদের প্রচেষ্টার অংশ এই টুর্নামেন্ট : তাবিথ আউয়াল
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১৪, ২০২৫Updated:নভেম্বর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। উদ্বোধনকালে তাবিথ আউয়াল বলেন, ‘তৃণমূল পর্যায়ের ফুটবলকে বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে কাজ করছে বাফুফে। স্থানীয়ভাবে ফুটবলের প্রসার ঘটলে তা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায় এবং ভালো ফুটবলার কেন্দ্রীয় টুর্নামেন্টে সুযোগ পায়। তাই আমরা তৃণমূলে নজর দিয়েছি।’

বাফুফের এই বস বলেন, ‘তৃণমূল পর্যায়ের খেলাধুলা শুধু আমরা হারজিতের জন্য খেলি না। খেলাধুলার মাধ্যমে দেশ পুনর্গঠনের যে আমাদের প্রচেষ্টা; সেই প্রক্রিয়ার অংশও এই তৃণমূলের টুর্নামেন্ট। ক্রীড়াবিদরা প্রতিহিংসায় বিশ্বাসী না। এটিই শিখিয়েছেন দেশনেত্রী খালেদা জিয়া। আমাদের সমাজে সমতা বন্ধুত্বশীলতা সৃষ্টি করে এই ক্রীড়া।’

নারী ফুটবলের সাফল্যের কথা উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, ‘এই অঞ্চল নারী ফুটবল পিছিয়ে; পুরুষের পাশাপাশি নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে। যে নারীরা আমাদের ফুটবলে বিশ্বে এতো পরিচিতি করেছে; তাদের দিকেও আমাদের আরো জোর দিতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাফুফের সহ সভাপতি নাসের শাহরিয়ার জামান জাহেদী, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমন্বয়কারী মাহতাব নাসির পলাশ প্রমুখ।

টুর্নামেন্টে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন অংশ নিবে। টুর্নামেন্টটি ‘যশোরের উন্নয়নের কারিগত খ্যাত’ বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি সৃষ্টির এক অনন্য আয়োজন। রোমাঞ্চকর উদ্বোধনী খেলায় বিপুল দর্শকের উপস্থিতিতে ফতেপুর ইউনিয়ন একাদশ দুই শূণ্য গোলে পরাজিত করে উপশহর ইউনিয়ন একাদশকে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। উৎসবমুখর অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ ও সংগঠকেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছে, তরিকুল ইসলাম স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আন্তঃইউনিয়ন উদ্বোধন খেলাধুলা টুর্নামেন্ট তরিকুল ইসলাম স্মৃতি তাবিথ আউয়াল ফুটবল যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.