Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
  • কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
  • জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
  • দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
  • শ্রীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে বাসে অভিযান, সুপারভাইজরকে জরিমানা
  • সাতক্ষীরায় লাইসেন্সবিহীন সরিষার তেল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তিন দিনব্যাপি জেলা ইজতেমা শুরু

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আম বয়ানের মধ্যদিয়ে যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামায়াতের দিল্লী নিজাম উদ্দীন মার্কাস মসজিদের আমির হযরত মাওলানা সাদের অনুসারীদের আয়োজনে শুক্রবার ফজরের নামাজের পর এ ইজতেমা শুরু হয়। ভোরে ফজরের নামাজের পর থেকে দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা শহরের মারকাজ মসজিদ প্রাঙ্গণে আসতে শুরু করে। শিশু, যুবক ও বৃদ্ধের মিলন মেলায় পরিণত হয় মসজিদ প্রাঙ্গণ।

জেলা ইজতেমা ঘিরে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিন, ইজতেমার মাঠ প্রাঙ্গণে জেলার সর্ববৃহৎ জুম্মার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। নামাজের জামায়াতে ৫০ হাজার মুসল্লির সমাগম ঘটে। যশোর জেলার ৮ উপজেলাসহ বিভিন্ন জেলা থেকেও ইজতেমায় মানুষের সমাগম ঘটে। পুরো ইজতেমা ময়দানকে ৭ টি খিত্তায় ভাগ করা হয়েছে। এই ইজতেমায় মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারতের মুসলমানদের ৪টি জামায়াত অংশগ্রহণ করেছে।

ইজতিমার আয়োজক কমিটির প্রধান এসএম ইয়ামিনুর রহমান সাংবাদিকদের জানান, ইজতেমা উপলক্ষে প্রায় একশ’ মুসল্লি স্বেচ্ছাশ্রমে মাঠ প্রস্ততিতে কাজ করেছেন। মাঠের মধ্যে প্যান্ডেল তৈরি, খিত্তা, বৈদ্যুতিক লাইন স্থাপন, নলকূপ বসানো, টয়লেট স্থাপন করা হয়েছে। এবারের ইজতিমায় আট উপজেলার ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। রোববার বেলা ১০টায় হেদায়েতের বয়ান শেষে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে যশোর জেলা ইজতেমা শেষ হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন

মার্চ ৩১, ২০২৬

কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.