Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দিনেদুপুরে লাইব্রেরিতে চুরি

banglarbhoreBy banglarbhoreজুন ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কে দড়াটানা সংলগ্ন যশোর বুক ডিপোতে মঙ্গলবার দুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্যাশবাক্সের তালা ভেঙে চোরেরা এক লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার প্রতিষ্ঠানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। তিনি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করেন। দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশবাক্স তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকেদোকান দেখতে বলে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, ক্যাশবাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, চোরেরা কৌশলে দোকানে ঢোকার আগে ক্যামেরার মেইন সুইচ হাত দিয়ে বন্ধ করে দেয়। ফলে পুরো ঘটনার ভিডিও ধারণ হয়নি। কেবলমাত্র চোরের পায়ের অংশ ফুটেজে দেখা গেছে। পরে পুলিশ জুম্মানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনার সঙ্গে জড়িতরা ওই দোকানের নিয়মিত আসা-যাওয়া করতেন এবং ভেতরের অবস্থা সম্পর্কে জানতেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং আশপাশের অন্যান্য সিসি ফুটেজ সংগ্রহ করে বাকি অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

চুরি দিনেদুপুরে যশোরে লাইব্রেরিতে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.