Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দুই আইনজীবীকে শোকজ : মক্কেলের দলিল আটকে মারপিটের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
যশোরে মক্কেলের জমির দলিল আটকে রেখে মারপিটের অভিযোগে আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পিকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। আজ (বুধবার) তাদের দুইজনকে শোকজ করা হয়েছে। একই সাথে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন।
ভুক্তভোগি মক্কেল শহরের লোন অফিসপাড়ার শাহানারা খাতুন বলেন, আইনজীবী খোকন ও বাপ্পির কাছে আইনী সেবা নিতে গেলে তারা নানা ধরনের আশ^াস দেন। একপর্যায় তাদের সাথে শর্ত অনুযায়ী কিছু চুক্তি হয়। পরে তারা আইনজীবী হিসেবে বাবা-ছেলেকে নিয়োগ দেন তিনি। এরপর তাদেরকে জমির মূল দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি দেয়া হয়। চুক্তি অনুযায়ী মামলার রায় তার পক্ষে আনার জন্য ৮৫ হাজার টাকাও দেয়া হয়। কিন্তু মামলা দায়ের করতেই বাবা ছেলে আট মাস পার করেন। একেক সময় একেক অজুহাত দিয়ে মামলা দায়ের করতেও ব্যর্থ হন। শেষমেষ তিনি ওপেন এজলাসেই বিচারকের স্মরণাপন্ন হন। বিচারক সে সময়ই মামলাটি নথিভুক্ত করার আদেশ দেন। বাবা ছেলের কথা বার্তার সাথে মিল না থাকায় তিনি আইনজীবী পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পরে তিনি দলিলসহ সকল কাগজপত্র ফেরত চান। এতেই বাধে যত বিপত্তি।
গত ১৪ জানুয়ারি শাহানারা ও তার স্বামী সৈয়দ আফজাল হোসেন রিপন এবং ছেলে আলফাজ হোসেন ফাহিম ঘোপ নওয়াপাড়া রোডের আইনজীবীর বাসভবনের নিচের তলার অফিসে গেলে তারা দলিল ফেরত দেবেনা বলে জানান। এ সময় প্রতিবাদ করতেই লতিফুর ও তার ছেলে বাপ্পি শাহানারা ও তার ছেলে ফাহিমকে বেধরক মারপিট করতে শুরু করে। এ সময় তার স্বামী এগিয়ে আসলে তাকেও মারপিট করে এবং হত্যার হুমকিও দেয়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
শাহানার ছেলে ফাহিম বলেন, সাত আটদিন আগে তারা আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছেন। তারা ওই দুই আইনজীবীর সনদ বাতিলের দাবি জানান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন জানিয়েছেন, আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পির বিরুদ্ধে লোন অফিস পাড়ার শাহানারা লিখিত অভিযোগ দেন। বিষয়টি জেলা আইনজীবী সমিতির আমলে নেয়। তারই ধারাবাহিকতায় ওই দুই আইনজীবীকে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, সন্তোষজনক জবাব না পেলে ওই দুইজনকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.