বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নতুন যোগদানকারী ৬৮ জন আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীদের নবীনবরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের বরণ করা হয়।

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ নবীন আইনজীবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তাদের প্রত্যেককে বাংলাদেশের সংবিধানের একটি কপি (কনস্টিটিউশন) এবং একটি কলম উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। তিনি বলেন, অইন পেশা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সততা, নিষ্ঠা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার আহবান জানান তিনি নবীন আইনজীবীদের প্রতি। অনুষ্ঠানে অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট দেবাশীষ দাস, অ্যাডভোকেট আবু মুছা, অ্যাডভোকেট রমজান আলী, অ্যাডভোকেট শামছুর রহমান, অ্যাডভোকেট মোহাদ্দর উদ্দীন মোহন এবং ইসহাক হাসানসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন আইনজীবীরাও আইন পেশায় সর্বোচ্চ দক্ষতা, নিষ্ঠা, দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share.
Exit mobile version