বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নাট্য গবেষণা কেন্দ্রের আয়োজনে দুই দিনব্যাপি নাট্যোৎসব শুরু হয়েছে। বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিপন চৌধুরী।

নাট্য গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাড. চুন্নু সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, রাজনীতি এবং সংস্কৃতি একসাথে জড়িত। এজন্য অপসংস্কৃতি রোধ করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বর্তমান সহ সভাপতি সানোয়ার আলম খান দুলু, নাট্য সম্পাদক আলমগীর হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, নাট্য ব্যক্তিত্ব এম এ মহিউদ্দিন লালু, নৃত্যুগুরু সঞ্জীব চক্রবর্তী জন প্রমুখ। অনুষ্ঠানে পাঁচ তরুণ সাংস্কৃতিক কর্মীর হাতে “মঞ্চতরুণ THEATRE AWARD-২০২৬” তুলে দেন প্রধান অতিথি।

Share.
Exit mobile version