বাংলার ভোর প্রতিবেদক :
বকেয়া পাওনা পরিশোধ চাকরির সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং বৈষম্য দূরীকরণসহ ১২ দফা দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যুৎকর্মীরা।
শনিবার শহরের চিত্রা মোড়ে ওরয়স্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচির পালন করে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকনেতা ফারুক আহমেদ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর। তিনি বলেন, শ্রমীক-কর্মচারীদের ন্যয্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায় করা উচিত। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। দ্রুত ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিদ্যুৎকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন জানান।
