Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreমে ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এণ্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা-ইন- মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিংয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

রোববার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) যশোর শাখার উদ্যোগে বেলা ১১টায় এই কর্মসূচি করা হয়। কর্মসূচির অংশ হিসেবে যশোর সদর হাসপাতালের ভেতরে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির শিক্ষার্থীরা হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি হাসপাতাল থেকে এসে দড়াটানা ভৈরব চত্বরে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় শিক্ষার্থীরা ‘বৈষম্যের ঠাই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’, ‘ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দাবি মোদের একটাই’, ‘আমার সোনার বাংলায়, নার্স কেন রাস্তায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ডিপ্লোমারা জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা বলেন, আমরা এইচএসসি পরীক্ষায় পাস করে আসার পর ভর্তি পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে ভর্তি হয়ে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ি। ডিপ্লোমা শেষ করে এরপর আরও ছয় মাস আমাদের ইন্টার্নি করতে হয়। তারপর আমাদের যে সার্টিফিকেট দেয়া হয় সেটা এইচএসসি সমমানের। আমরা এই বৈষম্য চাই না। আমরা ডিগ্রি সমমান পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। আমরা গত দুই বছর ধরে যৌক্তিক এই আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকার ও বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের যশোরের সভাপতি বিপ্লব আলী, সাধারণ সম্পাদক রবিন মোল্ল্যা, নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থী সবুজ চন্দ্র রায়, অনিছুর রহমান সজল, দীপ্র দেব, রমজান আলী, সাদিয়া আফরিন, শান্তা ইসলাম, তাসকিয়া জাহান প্রমুখ।

নার্সিং বিক্ষোভ যশোরে শিক্ষার্থীদের সমাবেশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.