Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং তাদের আন্দোলনের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ প্রত্যাখানের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২ টার দিকে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে হাইকোর্ট মোড়ে অবস্থান নেন। রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এ সময় যশোর পালবাড়ি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কারিগরি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমামুল হোসেন বলেন,  ‘পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। সরকার এই সমস্যার যৌক্তিক সমাধান করুন। তা নাহলে বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বড় ধরনের সমস্যার মুখোমুখি হবে। তখন এর দায় কিন্তু সরকারকে নিতে হবে।

শিক্ষার্থীরা জানান,  প্রকৌশল অধিকার আন্দোলন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

সংগঠনটির যশোরের সমান্বয়ক ও কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রোমেল বলেন, ‘ছয় দফা দাবি নিয়ে আমরা রাজপথে ছিলাম। কিন্তু বিএসসির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে মাঠে নেমেছে, তাদের অযৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন সময়ে আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে।

একপর্যায়ে তারা আমাদের প্রকাশ্যে গুলি করার হত্যার হুমকি দিয়েছে। সরকারের পক্ষ থেকে আমাদের দাবি নিয়ে তদন্ত করলেও বিএসসির শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে আমাদের দাবি প্রত্যাখান করেছে। তিনি বলেন, আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত।

জীবন দিবো তার পরেও আমাদের দাবি বাস্তবায়ন করেই ক্যাম্পাসে ফিরবো। আমরা রাজপথে নেমে জনদুর্ভোগ দিতে চাই না। তাই চাই দ্রুত সমাধানে আসুক। এই সমাধান এসি রুমে নয়; হবে রাজপথে।’ প্রায় দুই ঘন্টা অবরোধ শেষ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান। পরে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি থেকে পরবর্তী কর্মসূচিতে যাবেন বলে জানান তারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.