Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

অভিযুক্ত স্বামী স্ত্রী আটক  
banglarbhoreBy banglarbhoreজুলাই ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোরে পাওনা টাকা চাওয়ায় আবু বক্কার (৫৩) নামে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে। ঘটনার পরে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী সরস্বতী বিশ্বাস (৩৮) পালিয়ে যায়। পরে অভিযুক্তদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত জনতা।

পুলিশ জানিয়েছেন, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে বাকিতে মুরগি বিক্রি করেন। মঙ্গলবার দুপুরে আবু বাক্কার বাকি টাকা চাইতে গেলে নির্মল কুমার ও তার স্ত্রীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন।

পরে প্রতিবেশীরা আহত অবস্থায় আবু বক্কারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত স্বামী-স্ত্রী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাদের পুলিশে দেয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় একটি হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.