Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফার্নিচার দোকানে আগুন

৪৫ লাখ টাকার ক্ষতি দাবি মালিকের
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ঢাকা রোড শেখহাটি বাঁশতলা এলাকায় মেসার্স বনরূপা ফার্নিচার নামে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ফার্নিচার দোকানের মালিক শফিকুল ইসলাম। অবশ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বলছেন ক্ষতির পরিমাণ ১০-১১ লাখ টাকার মতো। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি বলেও তারা জানান।

ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুই ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরেকটি ইউনিট সেখানে যায় এবং ফায়ার সার্ভিসের অনুরোধে সেনানিবাস ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

সবমিলিয়ে পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, পাশের একটি মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ফার্নিচারের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনে দোকানের বিভিন্ন ধরনের তৈরি ফার্নিচার, কাঠের মালামাল, কাটা কাঠ ও ফিনিশিংয়ের চারটি মেশিন পুড়ে যায়।

ফার্নিচার দোকানের মালিক যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘দোকানে সেগুন, মেহগনি, কাঁঠালসহ বিভিন্ন দামি কাঠের লগ, কাঠের আসবাবপত্র ও সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত আধুনিক মেশিন ছিল চারটি। আগুনে আমার প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ১০-১১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.