Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত’ এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে জাঁকজমকভাবে পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এই জমকালো অনুষ্ঠানের সূচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি ফুলকুঁড়ির দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলায় সংগঠনটির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ির উপদেষ্টা সভাপতি অ্যাড. এসহাক আলী, উপদেষ্টা সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি শিল্প বিজ্ঞান উপদেষ্টা তরিকুল ইসলাম, যশোর শহর শাখার পরিচালক মো. রাকিবুজ্জামান, এবং সহকারী পরিচালক তাসনিম আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা ফুলকুঁড়ি আসরের বিগত পাঁচ দশকের গৌরবোজ্জ্বল কার্যক্রম তুলে ধরেন এবং আগামীতে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার বিকাশে সংগঠনটির প্রত্যয় ব্যক্ত করেন। বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচনা হয়।#

প্রতিষ্ঠাবার্ষিকী ফুলকুঁড়ি আসর যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.