Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ
  • ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা
  • যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২
  • মাগুরায় জেলা আওয়ামী লীগর কার্যালয় উদ্বোধনের পাঁচ মিনিটের মধ্যে অগ্নি সংযোগ ভাঙচুর, আটক ৩
  • ইরানে হামলার প্রতিবাদে যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
  • যশোরে ‘চালডাল’ কর্মীদের বকেয়া বেতন সংকটের সমাধান
  • যশোরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’ এই শ্লোগানকে ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের আয়োজনে গতকাল ভ্যাট দিবস ও ১০-১৫ ডিসেম্বর, ২০২৩ ভ্যাট সপ্তাহ উদযাপন করেছে।
জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের অপরিহার্যতা এবং ভ্যাট প্রদানে সকলকে উদ্বুদ্ধকরণের জন্য শুল্ক ও ভ্যাট অনুবিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে।
এ উপলক্ষে রোববার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের সদর দপ্তরে সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আবদুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন যশোর ভ্যাট কমিশনারেটের কমিশনার, মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখসহ কমিশনারেটের সকল বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ।
প্রধান অতিথি, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের আওতাধীন ২০২১-২০২২ অর্থবছরের প্রদানকৃত মূসককে ভিত্তি করে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূসক প্রদানকারী ছাব্বিশটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করে গেজেটভুক্ত করা হয়। একই সাথে নির্বাচিত প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, মনোনীত প্রতিনিধিকে সম্মাননা ও ক্রেস্ট বিতরণ করা হয়। আগামী প্রজন্মের জন্য স্বনির্ভর অর্থনীতি, সমৃদ্ধ দেশ ও কল্যাণমুখী রাষ্ট্র নিশ্চিতকল্পে প্রধান অতিথি সর্বোচ্চ দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজস্ব আহরণের নির্দেশনা প্রদান করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আধ্যাত্মিকতা ও নান্দনিকতায় অনন্য চৌগাছার তানজিলা মসজিদ

মার্চ ৫, ২০২৬

ক্রিকেট আম্পয়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোরের নির্বাচনে ১৬ পদে ২৬ মনোনয়ন জমা

মার্চ ৫, ২০২৬

যশোরে সৎ ছেলে হত্যার ঘটনায় বাবাসহ আটক ২

মার্চ ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.