বাংলার ভোর প্রতিবেদক
‘যশোরে নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে প্রবন্ধ উপস্থাপনা, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বক্তব্য রাখেন, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। প্রবন্ধ পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এ সময় জেলা প্রশাসক সভায় বলেন, ২০০৯ সালে প্রণীত ভোক্তা অধিকার আইনে একজন সাধারণ ভোক্তার বহু অধিকার সংরক্ষিত রয়েছে।
তিনি উল্লেখ করেন, ভোক্তা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগে জরিমানা হলে ২৫ শতাংশ ক্ষতিপূরণ ভোক্তার কাছে ফেরত দিতে হবে। এই আইন বাংলাদেশের সর্বত্র কার্যকর হবে।
তিনি আরও সকলকে মালামাল ক্রয়-বিক্রয়, সেবা প্রদান ও প্রহিতাদের ক্ষেত্রে সতর্ক ও দায়িত্ববান হতে আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

