Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৯০ দিনের জ্বালানি মজুদ আছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • স্বাধীনতা দিবসে মলিন বিজয় স্তম্ভে শ্রদ্ধা : ক্ষুব্ধ যশোরবাসী
  • যশোরে চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন
  • ওরিয়েন্ট সুপার শপ যশোরের ঈদ কুপনের ড্র অনুষ্ঠিত
  • ওয়াদা পূরণে সরকার কাজ শুরু করেছে : নার্গিস বেগম
  • পাইকগাছায় বাসন্তী পূজোয় ঘোড় দৌঁড় প্রতিযোগিতা
  • জীবননগরে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ
  • ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও স্বাধীনতা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভূমি মালিকদের না জানিয়ে বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপন, প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreজুন ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে আজ রোববার দুপুরে যশোর মেডিকেল কলেজপাড়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগ্রাম কমিটির আহবায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন।

এ সময় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে। যশোর পাওয়ার হাইজে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু যেসব জমির উপর দিয়ে সঞ্চালন লাইনটি যাবে তাদের মালিকদের কোন প্রকার অবহিত করা ছাড়াই জোরপূর্বক কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান।

তারা আরো বলেন, মেডিকেল কলেজ স্থাপনের পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সঞ্চয় ভেঙ্গে এর আশেপাশে জমি কিনেছেন। বর্তমানে এসব জমির প্রতি শতকের মূল্য ৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের এ সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে লাইনের দুইপাশের শত শত মানুষের মূল্যবান জমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ অবস্থায় সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সকল জমি বাজারমূল্যে অধিগ্রহণ ছাড়া নির্মাণ কাজ বন্ধ করার আহবান জানান তারা। অন্যথায় যে কোন মূল্যে নির্মাণ কাজ প্রতিরোধ করার হুশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

বৈদ্যুতিক সঞ্চালন লাইন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

৯০ দিনের জ্বালানি মজুদ আছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৭, ২০২৬

স্বাধীনতা দিবসে মলিন বিজয় স্তম্ভে শ্রদ্ধা : ক্ষুব্ধ যশোরবাসী

মার্চ ২৭, ২০২৬

যশোরে চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.