Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মহিলা দলের আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

♦প্রতিটি ক্ষেত্রে নারীরা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেই চলেছে

বাংলার ভোর প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল যশোর জেলা মহিলা দল আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম বলেন, এখনো তারা পদে পদে লাঞ্চনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। আজও তারা কর্মক্ষেত্রে নিরাপদ নন। বিভিন্ন সময় কর্মক্ষেত্রে গিয়ে সহকর্মীর দ্বারা লাঞ্ছিত হচ্ছেন। এমনকি উচ্চ পদে থাকার পরও মহিলাদের যথাযথ সম্মান দেয়া হয় না।

জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে যশোর মহিলা দল প্রতিষ্ঠার পর থেকে দলের নেত্রী সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না প্রমুখ।

শেষে অধ্যাপক নার্গিস বেগম যশোরে মহিলা দল প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দলে অসামান্য অবদান রাখা মহিলা দল নেত্রীদের উত্তরীয়, ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় জেলা মহিলা দলের নেতৃবৃন্দ অধ্যাপক নার্গিস বেগমকে উত্তরীয়, ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

সংবর্ধিত নেত্রীরা হলেন, আঞ্জুমান আরা, লিলি হাই, ফয়জুন্নেসা সিদ্দিকী, মোর্সেদা ওহাব, ফিরোজা মোস্তফা, মনোয়ারা চৌধুরী, চমন আরা, সালেহা খাতুন কোকলা, আরিফা বুলবুল, জুবাইদা হক, রাশিদা রহমান, সালেহা ইসলাম, হাসিনা ইউসুফ, ফেরদৌসী বেগম, অ্যাড. মাহমুদা খানম ও জোসনা আলীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বিএনপি নেতা অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পদাক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী সেলিনা পারভিন শেলী ও যুগ্ম-সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.