বাংলার ভোর প্রতিবেদক‎
‎সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় উইনরক ইন্টারনাশনালের বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার দিনব্যাপি শহরের এনজিও ফোরামের সভা কক্ষে এ প্রশিক্ষণে রূপান্তর’র নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার।

বিশেষ অতিথি ছিলেন ধারা’র নির্বাহী পরিচালক এবং রূপান্তর জিবি সদস্য ও যশোর জেলা সিটিএন সদস্য লিপিকা দাস গুপ্তা, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা, রূপান্তর আশ্বাস প্রকল্লের ফোকাল পারসন ও রূপান্তর থিয়েটারের পরিচালক মিজানুর রহমান পান্না, আশ্বাস প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।

‎‎অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, সোস্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন করেন ঝিনাইদহ জেলা সিটিআইপি সভাপতি ইমন হাসান।

একই সাথে অনুষ্ঠানে মানব পাচার কি ও মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেন সিটিআইপি সদস্য মেঘলা ইসলাম মেঘ। অভিবাসন ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন সিটিআইপি সদস্য অবীদ ম্যাথিউ হালদার, মানব পাচার প্রতিরোধ কমিটি সম্পর্কে ধারণা ও সক্রিয়করণ কেনো গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোকপাত করেন সিটিআইপি খন্দকার একলাস হেসেন।

Share.
Exit mobile version