বাংলার ভোর প্রতিবেদক
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় উইনরক ইন্টারনাশনালের বাস্তবায়নে এবং রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় যশোরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপি শহরের এনজিও ফোরামের সভা কক্ষে এ প্রশিক্ষণে রূপান্তর’র নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার।
বিশেষ অতিথি ছিলেন ধারা’র নির্বাহী পরিচালক এবং রূপান্তর জিবি সদস্য ও যশোর জেলা সিটিএন সদস্য লিপিকা দাস গুপ্তা, উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা, রূপান্তর আশ্বাস প্রকল্লের ফোকাল পারসন ও রূপান্তর থিয়েটারের পরিচালক মিজানুর রহমান পান্না, আশ্বাস প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করেন উইনরক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর সুপ্তি দিব্রা, সোস্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে প্রেজেন্টেশন করেন ঝিনাইদহ জেলা সিটিআইপি সভাপতি ইমন হাসান।
একই সাথে অনুষ্ঠানে মানব পাচার কি ও মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেন সিটিআইপি সদস্য মেঘলা ইসলাম মেঘ। অভিবাসন ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেন সিটিআইপি সদস্য অবীদ ম্যাথিউ হালদার, মানব পাচার প্রতিরোধ কমিটি সম্পর্কে ধারণা ও সক্রিয়করণ কেনো গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোকপাত করেন সিটিআইপি খন্দকার একলাস হেসেন।
