বিবি প্রতিবেদক
যশোরে মুদি দোকানি জয়নাল আবেদীনকে (৪০) ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল ভোর রাতে শহরতলীর চাঁচড়া মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই দিন রাতে দেড়টার দিকে মুদি দোকান বন্ধ করে তিনি বাসায় যাওয়ার পথে বাড়ির কাছে পৌছালে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রাহুলসহ ৩ থেকে ৪ জন তার ওপর হামলা চালায়। তারা জয়নালের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আল মামুন জানান, তার বুকে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম:
- যশোরে মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত
- আজ যশোর পুরাতন লোহা ও মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন
- অভয়নগরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সাড়ে চার হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
- যশোরে দু’দিনব্যাপি নেট্যাৎসব সমাপ্ত
- সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের স্ত্রীর ইন্তেকাল
- স্বামী ও শশুরবাড়ির সদস্যদের বিচার চেয়ে যশোরে গৃহবধূর সংবাদ সম্মেলন
- যবিপ্রবির অভিযুক্ত শিক্ষককে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত

