Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ
  • পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ
  • নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগরে মানববন্ধন
  • জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবার সমান অধিকার নিশ্চিত করবো : নবনির্বাচিত এমপি মশিউর
  • যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যুবদলের প্রচারপত্র বিলি

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে যশোর শহরে প্রচারপত্র বিলি করেছে যুবদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে বুধবার জেলা ও নগর যুবদলের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করা হয়েছে। শহরের দড়াটানা মোড় থেকে প্রচারপত্র বিলি শুরু হয়ে বকুলতলা মোড়, সিভিল কোর্ট মোড়, রেলগেট, ডাল মিল মোড়, চাঁচড়া চেকপোস্ট মোড়ের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে প্রচারপত্র বিলি করেন নেতৃবৃন্দ।

জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণকে ভোট দিতে দেয়নি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেৃতত্বে জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি।

এখন ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশের জনগণ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। সারাদেশে ভোটের হাওয়া বইছে। জনগণের রাজনৈতিক দল হিসেবে একমাত্র বিএনপি তাদের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য রাজপথে অবিচল ছিল। আগামী নির্বাচনে জনগণ তার প্রতিদান স্বরূপ ধানের শীষের পক্ষে রায় প্রদানের মাধ্যমে বিএনপির বিজয়কে নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম-আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, কবির হোসেন বাবু, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা কামরুজ্জামান বিদ্যুৎ, নাজমুস সাকিব জ্যোতি, কামরুল ইসলাম প্রমুখ।

প্রচারপত্র বিলি যশোর যুবদল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নবনির্বাচিত সংদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস ঘিরে মাগুরায় উৎসবের আমেজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নিখোঁজের এক সপ্তাহ পর জীবননগরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.