Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যৌথবাহিনীর অভিযানে চাকুসহ আটক ৫

banglarbhoreBy banglarbhoreজুলাই ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যৌথবাহিনীর অভিযানে চাকুসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু, তিনটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটকরা হলেন, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাদমান হক ত্বসীন, বেজপাড়া মেইন রোড এলাকার মেহেদী হাসান সজল, আরএন রোডের ইউসুফ হাসান কুতুব ও মেহেদী হাসান আরাফাত এবং বেজপাড়া এলাকার মারফ গাজী। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন এসআই সবুজ বিশ্বাস।

মামলায় উল্লেখ করা হয়, শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে খবর আসে শহরের আরএন রোডের ইনফিনিটি শপিং মলের পাশে একদল যুবক চাকু নিয়ে অবস্থান করছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে।

তাৎক্ষণিকভাবে ওই টিম ঘটনাস্থলে হাজির হয়ে ওই পাঁচজনকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। আটকরা তখন অসংলগ্ন কথা বলছিল।

একপর্যায়ে সাদমান ও সজলের কাছ থেকে দুটি চাকু, কুতুবের কাছ থেকে একটি সাদা প্রাইভেটকার এবং অন্যদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রোববার তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.