Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব
  • ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক
  • নানা কর্মসূচিতে যশোরে বিশ্ব নাট্য দিবস পালন
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সভাপতি শ্রাবণী সুর ও সম্পাদক গাজী সাইফুল ইসলাম ডাবলু
banglarbhoreBy banglarbhoreজুলাই ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন শেষে ২১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।

শ্রাবণী রাহা সুরকে সভাপতি ও গাজী সাইফুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যরা হলেন, সহসভাপতি দীপংকর দাস রতন, মাসুদ পারভেজ মিঠু, নওরোজ আলম খান চপল, কোষাধ্যক্ষ মাহমুদা রিনি, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. প্রশান্ত দেবনাথ, কাজী শাহেদ নেওয়াজ, লক্ষ্মী রাণী বৈদ্য, ললিতা বিশ্বাস ও সন্ধ্যা অধিকারী।

সদস্য শুভঙ্কর গুপ্ত, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, প্রণব দাস, পান্নালাল দে, হাসান হাফিজুর রহমান, অরুণ মজুমদার, সবিতা পাল, মণিষা গাঙ্গুলী, রফিকুল ইসলাম। এছাড়া উপদেষ্টা হারুন অর রশীদ, অ্যাড. বাসুদেব বিশ্বাস, শহিদুল হক বাদল, আনোয়ারুল করিম সোহেল, সাধন বিশ্বাস, সঞ্জিব চক্রবর্তি, স্মৃতিকণা ঘোষ ও শাহিন ইকবাল।

এর আগে সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক অশোকা দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর শাখার সভাপতি শ্রাবণী রাহা সুর।

শুভঙ্কর গুপ্ত’র স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হারুন অর রশীদ, কেন্দ্রীয় প্রতিনিধি সোহরাবউদ্দীন ও অশোকা সাহা।

বক্তারা বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ, জাতীয় কবি নজরুল, লালন আমাদের শক্তি, আমাদের প্রেরণা। সেই শক্তি দিয়ে আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃবৃন্দ বলেন, পূর্ণিমার আলোকে যেমন আমাবশ্যা ঢাকতে পারে না। তেমনি আমরা নজরুল রবীন্দ্রনাথের দেখানো পথে হাটছি। আমাদের কেউ রুখতে পারবে না।

দেশের বর্বরোচিত উদীচী বোমা হামলার প্রসঙ্গ টেনে নেতৃবৃন্দ আরো বলেন, সাম্প্রদায়িক চেতনাধারীরা ভয় পেয়ে বোমা হামলা করেছিল। ওরা জানে না এ জাতির রক্ত দেয়ার ইতিহাস রয়েছে। নেতৃবৃন্দ যশোরের ইতিহাস ঐতিহ্য নিয়ে সবাইকে যার যার স্থান থেকে কাজ করার আহবান জানান।

শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল পাম্প আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

মার্চ ২৮, ২০২৬

এবার যশোরে গ্যাসের দাম বৃদ্ধির গুজব

মার্চ ২৭, ২০২৬

‘ফ্রাঙ্কেনস্টাইন’-এ মুগ্ধ দর্শক

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.