Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
  • রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা
  • আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ
  • সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত
  • যশোরে বিজয়ী জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • বাগেরহাটে জামায়াত-৩, একটিতে বিএনপি
  • বিছানায় স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক
  • খুলনা বিভাগের ৩৬ আসনে জিতলেন যারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিদেক
দীর্ঘদিন পরে আবারো যেন যশোরে রাজনৈতিক সৌহার্দ্য ফিরতে শুরু করেছে। সম্ভবত তারই অংশ হিসেবে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের মাঝে শুক্রবার রাতে হৃদ্যতাপূর্ণ ফোনালাপ হয়েছে।

এর আগে ২০০১ সালে যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হলে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী কাজী শাহেদ আহমেদ ফল ঘোষণার পর ফুল ও মিষ্টি নিয়ে ছুটে যান তরিকুল ইসলামের বাড়িতে। বিগত ২৫ বছরে এমন চিত্র গতকাল রাতের আগে ঘটেনি বলেই জানান রাজনীতি সংশ্লিষ্টরা।

জানা গেছেঝ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনে আলাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভ কামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন। ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ করেন যে, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন; সে ব্যাপারে একে অপরকে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে আলাপকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যারা রাজনীতির করি; আমাদের মাঝে আদর্শগত মতপার্থক্য আছে; কিন্তু সম্পর্কের জায়গা থেকে আমাদের মাঝে কোন ধরনের বিভেদ থাকা উচিত নয়। আমিও সেই বিষয়টি তার কাছে ব্যক্ত করেছি। তিনি বলেন আমার দল বিএনপি অতীতেও যশোরে রাজনৈতিক সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছে; আগামীতেও সেটা বজায় থাকবে বলে ফোনালাপে আব্দুল কাদেরকে আমি আশ্বস্ত করেছি।

এ ব্যাপারে আলাপকালে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল কাদের বলেন, অমিত সাহেবের সাথে আমার ফোনে কথা হয়েছে। আগামী দিনগুলোতে আমরা পারস্পরিক সহযোগিতা বজায় রাখবো এবং রাজনৈতিক সহ অবস্থানের বিষয়ে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আমিও তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং এক সাথে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছি।
আলাপকালে আব্দুল কাদের আরো বলেন রাজনৈতিক আদর্শগত মতপার্থক্য থাকলেও সম্পর্কের জায়গা অটুট রেখে এক সাথে পথ চলার বিষয়ে আমিও তাকে বলেছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.