Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরূমে আগুন নষ্ট হয়েছে প্রায় তিনশ’ বছরের পুরনো নথি

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ করেই রেকর্ডরুম থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের ভেতরে থাকা প্রায় তিনশ বছরের পুরাতন গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটিশ আমলে তৈরি এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। এখানে রাখা হত পুরাতন নথিপত্র। ভবনটির দরজা জানালা জোড়াতালি দিয়ে রাখা। ভবনের ভিতরে ও আশে পাশে মাদকের প্রভাব দৃশ্যমান।

ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে, স্থানীয় মানুষের ভাষ্যমতে এই ভবনে সংক্রিয় ভাবে আগুন লাগার কোনো সুযোগ নেই। কেউ না কেউ পরিকল্পিত ভাবে পুরাতন নথিপত্র নষ্ট করতে এই ঘটনা ঘটিয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার দাবি করছেন তারা।

স্থানীয় বাসিন্দা কাজী নূর জানান, এই আগুন লাগার ঘটনা পরিকল্পিত কি না সেটা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হোক। এমনও হতে পারে এই ভূমি অফিসের কেউ না কেউ জড়িত থাকতে পারে। বা পতিত সরকারের অনুসারিরা বর্তমান সরকারকে বিব্রত করতে এটা করতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হোক।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এঘটনায় জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেবের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.