Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে লাঙ্গলের জোয়ার সৃষ্টিতে খবির গাজীর গণসংযোগ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজী তার নির্বাচনী প্রচারণায় মুখর করে তুলেছেন যশোর শহর। জয়ের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ করছেন তিনি।

বুধবার তিনি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই গণসংযোগ কর্মসূচি পালন করেন। খবির গাজী পৌর এলাকার চৌরাস্তা মোড় থেকে প্রচারণা শুরু করে পর্যায়ক্রমে হরিজন পল্লী, চিত্রা মোড় ও এম কে রোড এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাটচান্নি বড় বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে খবির গাজী বলেন, যশোরের মানুষের অধিকার আদায় এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টির বিকল্প নেই। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া বলে দিচ্ছে এবার পরিবর্তনের সময় এসেছে। নির্বাচিত হলে আমি যশোর সদরের মানুষের সেবক হয়ে কাজ করব।

এ সময় জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পার্টির আহ্বায়ক সৈয়দ আহমদ, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, কচুয়া ইউনিয়ন শাখা সহ-সভাপতি নাসির হায়দার ও সমাজ সেবক জিনিয়া জেরিন লম্মি, জাতীয় পার্টি নেতা আব্দুল জলিল প্রমুখ। মিছিল ও স্লোগানে এলাকাগুলোতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। সাধারণ ভোটারদের পক্ষ থেকেও খবির গাজীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক

মার্চ ২১, ২০২৬

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.