Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে ধানের শীষসহ দুই প্রার্থীকে জরিমানা
  • রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
  • কোটচাঁদপুরে বিশ্ব মেছোবিড়াল দিবস পালন
  • খাজুরায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল
  • লন্ডন থেকে ফিরে ধানের শীষের প্রচারণায় রামপাল ছাত্রদল নেতা রবিউল
  • ফকিরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল  
  • আশাশুনিতে মিষ্টির দোকানে জরিমানা
  • ভোট দিয়ে সারাদিন পাহারা দেবেন : হাবিব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে লাঙ্গল প্রতীকের সমর্থনে জাতীয় মহিলা পার্টির গণসংযোগ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ৫, ২০২৬Updated:ফেব্রুয়ারি ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী খবির গাজীর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জেলা জাতীয় মহিলা পার্টি।

বৃহস্পতিবার দিনব্যাপি যশোর পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। প্রচারণাকালে নেতৃবৃন্দ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে প্রচারণা চালান, আইটি পার্ক এলাকা, পুরাতন বাস টার্মিনাল ও মণিহার মোড়, ঢাকা রোড তালতলা, মনির উদ্দিন তেল পাম্প, মোল্লাপাড়া, বারান্দিপাড়া বৌবাজার এবং সুপারি বাগান এলাকায় গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক শিরিন আক্তার শিলা, যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট জিএম মুসা, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পার্টির আহ্বায়ক সৈয়দ আহমদ, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, কচুয়া ইউনিয়ন শাখা সহ-সভাপতি নাসির হায়দার, সমাজসেবক জিনিয়া জেরিন লম্মি, মহিলা নেত্রী ছনিয়া আক্তার, শিল্পী বেগমসহ জেলা জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রচারণাকালে শিরিন আক্তার শিলা বলেন, সাধারণ মানুষের মধ্যে লাঙ্গল প্রতীকের প্রতি ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সুশাসন ও উন্নয়নের স্বার্থে ভোটাররা আগামী নির্বাচনে খবির গাজীকে জয়যুক্ত করবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে ধানের শীষসহ দুই প্রার্থীকে জরিমানা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোটচাঁদপুরে বিশ্ব মেছোবিড়াল দিবস পালন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.