Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শিক্ষককে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারপিট মামলায় চার্জশিট

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর সদর উপজেলার বানিয়ারগাতী গ্রামে মাস্টার আব্দুল আলিম নামে একজনকে জমি নিয়ে বিরোধের জের ধরে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে মারপিট ও ভাংচুরের মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান।
অভিযুক্তরা হলেন বানিয়ারগাতী গ্রামের দুই ভাই আব্দুল কাদের ও আতিকুর রহমান এবং আনসার মোল্যা, রকিব ও মুরাদ হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, মাস্টার আব্দুল আলিমের বোন রুমিচা খাতুন ও তার স্বামী বানিয়ারগাতী গ্রামে ২০১৩ সালে আট শতক জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন। তাদের বাড়ির পাশের জমির মালিক আসামি কাদের প্রায় সময় তাদের বাড়ি ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। ২০১৩ সালের ৭ অক্টোবর সকালে রুমিচা খাতুনের ভাই আব্দুল আলিম মাস্টারকে মোবাইল করে ওই গ্রামে ডেকে নিয়ে যান। এরপর আসামিরা মাস্টার আব্দুল আলিমকে যশোর-খুলনা মাগসড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে মারপিট করে গুরুতর জখম করেন। এ সময় পকেট থেকে আসামিরা ২ হাজার ৪৫০ টাকা কেড়ে নেয়। এছাড়া আসামিরা তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় রুমিচা খাতুন বাদী হয়ে পাঁচ জনের নামে মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.