Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শিশু হত্যা মামলায় সৎমা গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর শহরের খড়কী ধোপাপাড়া লরেন্স রায়ের বাড়ির ভাড়াটিয়া সৎ মা কর্তৃক শিশু আয়েশা খাতুন (২) হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করেন কোতয়ালি থানার এসআই জয়ন্ত সরকার। মামলায় আসামি করা হয়, শিশু আয়েশা খাতুনের সৎ মা পারভীন সুলতানাকে (২৬)। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নুরনগর গ্রামের বাসিন্দা ও বর্তমানে যশোর শহরের খড়কী ধোপাপাড়ার লরেন্স রায়ের বাড়ির ভাড়াটিয়া ওয়াসকুরুনী ওরফে পিন্টুর স্ত্রী। পুলিশ পারভীন খাতুনকে গ্রেফতার করে জিজ্ঞামসাবাদ করে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করেছে।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় শিশু আয়েশা খাতুনকে তার সৎ মা পারভীন সুলতানা আয়েশা খাতুনের ভাইকে খেলার কথা বলে বাইরে যেতে বলে। এ সুযোগে আয়েশা খাতুনকে হত্যার উদ্দেশ্যে মাথার চুল ধরে দেয়ালের সাথে আঘাত করে। এতে শিশু আয়েশা অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আয়েশা খাতুনকে হত্যার মোটিভ ভিন্নখাতে প্রবাহিত করলে পারভীন সুলতানা নানা কৌশল করে। আয়েশা খাতুনের পিতা ওয়াসকুরুনী ওরফে পিন্টু ঘটনার দিন সকালে রাজ মিস্ত্রীর কাজ করতে বাড়ি হতে বের হয়। আয়েশা মানসিক প্রতিবন্ধি হওয়ায় পারভীন সুলতানা তার ভরন পোষণের দায়িত্ব নিয়ে অপারগতা প্রকাশ করলে আয়েশা খাতুনের পিতার চাপের মুখে গত ৫ মাস পূর্বে নিতে বাধ্য হয়। আয়েশা খাতুনের মা জান্নাতুল মেয়ে আয়শা খাতুন ও তার ভাইকে ওয়াসকুরনীর কাছে রেখে যায়। ঢাকায় কাজের সুবাদে আয়েশা খাতুনের পিতা ওয়াসকুরুনী ওরফে পিন্টুর সাথে পারভীন সুলতানার সম্পর্কের একপর্যায় বিয়ে হয়। বিয়ের পর পিন্টু আয়েশা খাতুনের মায়ের কাছে আসা যাওয়া করতো। পরে তাদের মধ্যে মনোমানিল্য হলে ছেলে মেয়েকে তাদের পিতার কাছে রেখে যান জান্নাতুল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.