Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনা

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৯, ২০২৬Updated:ফেব্রুয়ারি ১৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণদেবের ১৯১ তম জন্মতিথি উপলক্ষে যশোরে তিন দিনব্যাপি বার্ষিক উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ‘শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা হয়েছে।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে বুধবার এ উৎসব শুরু হয়।

মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনার মাধ্যমে ভোর পাঁচটা থেকে সূচনা হয় উৎসবের দ্বিতীয় দিন। এরপর সকাল আটটায় শুরু হয় শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান। শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি ও বার্ষিক এ উৎসবে শ্রদ্ধায় সমর্পিত হয়ে মানবকল্যাণের জয়যাত্রা সমুন্নত রাখতে উৎসবে শামিল হন অগণিত ভক্ত।

আশ্রমের মাঠে নির্মিত সু-সজ্জিত অস্থায়ী উৎসব মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভা থেকে বৈশ্বিক মানবিকতার কর্মযজ্ঞে নিবেদিত থাকতে এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবসেবা ও মানবিক উন্নয়নের আহ্বান জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের দর্শন বিভাগের প্রফেসর প্রেমানন্দ মণ্ডল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বাবলু হীরা মণ্ডল। সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। আলোচক ছিলেন কৃষি ব্যাংক যশোরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজন বিশ্বাস।

স্বাগত বক্তব্য দেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ।
ধন্যবাদ জ্ঞাপন করেন শ্যামল চক্রবর্তী। সঞ্চালনা করেন যশোর নওয়াপাড়া মডেল কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ রাহা।

এতে বক্তারা বলেন, “শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে, আমরা তাঁর আদর্শকে স্মরণ করি। তিনি আমাদের শিখিয়েছেন যে, সকল ধর্মই সত্য এবং সকল পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। তাঁর শিক্ষা আমাদের জীবনে প্রেম, শান্তি এবং মুক্তির পথ দেখায়।”

বক্তারা বলেন- শ্রীরামকৃষ্ণের আদর্শ এবং শিক্ষা মানবতার শিক্ষা দেয়। তিনি আমাদের শিখিয়েছেন যে, সত্যিকারের ধর্ম হলো প্রেম, শান্তি এবং সেবা। তিনি আমাদের শিখিয়েছেন যে, সকল মানুষই এক এবং সকল ধর্মই একই সত্যের প্রকাশ।”

বক্তারা শ্রীরামকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক, যেমন তাঁর শৈশব, তাঁর সাধনা, তাঁর শিক্ষা এবং তাঁর প্রভাব সম্পর্কে আলোচনা করে সকলকে মহামনীষীদের জীবনাদর্শ মেনে চলার আহ্বান জানান। আলোচনার পর রামায়ণ গান পরিবেশন করেন মণিরামপুরের পালাকার উজ্জ্বল হালদার ও তার দল। সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত আলোচনা করেন স্বামী আত্মবিভানন্দ মহারাজ। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুপুরে বিতরণ হয় অন্ন প্রসাদ।

উৎসবের আজ তৃতীয় দিন শুক্রবার ভোর ৫টায় আশ্রমের মূল মন্দিরে হবে মঙ্গলারতি, বৈদিক স্তোত্র পাঠ ও সমবেত প্রার্থনা, সকাল আটটায় হবে শ্রীরামকৃষ্ণদেবের বিশেষ পূজা ও ভজন সংগীত, বিকেল ৫ টায় ‘শ্রীমা সারদাদেবীর জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা, আলোচনার আগে সকালে হবে ভজন সংগীত, দুপুরে রামায়ণ গান, অন্ন প্রসাদ বিতরণ, সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.