বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেরার কচুয়া এলাকায় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম কচুয়া মোল্লাপাড়ার বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় তামিম হোসেন তাদের লিচুবাগানে আসে। মেয়ের মা বাড়ির বাইরে গেলে এ সুযোগে তামিম ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি কিশোরীকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় কিশোরীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তামিম পালিয়ে যান।

পরে বিকেলে তামিমকে পেয়ে কিশোরীর মা ও ভাই বিষয়টি জানতে চাইলে তামিমসহ একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ কিশোরীর মা ও ভাইকে মারপিট করে জখম করে এবং নানা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুটা সুস্থ হয়ে কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ অপর তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তামিমকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Share.
Exit mobile version