Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
  • কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
  • জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
  • দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের পৈতৃক সম্পত্তি দখল, শারীরিক নির্যাতন এবং দেশত্যাগের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার স্থানীয় বিএনপির একটি গ্রুপের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অজয় কুমার মিত্র। তিনি জানান, উপজেলার ঢাকুরিয়া গ্রামে তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ১ একর ৫৪ শতাংশ জমি ১৯০৩ সাল থেকে তাদের ভোগদখলে রয়েছে। তবে ১৯২৭ সালের রেকর্ডে স্থানীয় মফিজুর রহমান ও তার সহযোগীরা অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করেন। এ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১২ সালে আদালত বিবাদীদের দাবি খারিজ করে দিলেও জমি নিয়ে বিরোধ মেটেনি।

অজয় কুমার মিত্র অভিযোগ, আদালতের রায় তাদের পক্ষে থাকলেও মফিজুর ও তার দলবল ক্ষমতার দাপট দেখিয়ে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

গত ২৯ মার্চ ওই জমির দুটি বড় শিশু গাছ ভেঙে পড়ে। পরের দিন সকালে মফিজুর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গাছগুলো কাটতে শুরু করেন। তারা বাধা দিতে গেলে তাদের ওপর চড়াও হয় এবং বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে।

হামলায় অজয় কুমার মিত্র নিজে রক্তাক্ত জখম হওয়ার পাশাপাশি তার বৌদি রিতা মিত্র ও ভাইপো বাঁধন মিত্র আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছন।

ভুক্তভোগীদের দাবি, হামলার একপর্যায়ে মফিজুর তাদের এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দিয়েছন। অন্যথায় তাদের হত্যা করা হবে এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়া হবে বলে হুমকি দিয়েছে।

ঘটনার পর আহতরা মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং এ বিষয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অশোক কুমার মিত্র, অলোক কুমার মিত্র ও অসীম কুমার মিত্র, রীতা মিত্রসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

ভুক্তভোগী পরিবারটি তাদের জানমালের নিরাপত্তা এবং পৈতৃক সম্পত্তি রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জমি দখল দেশত্যাগের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মার্চ ৩১, ২০২৬

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.