বাংলার খেলা প্রতিবেদক
যশোরের ফুটবলার তৈরির কারিগর ইমদাদুল হক সাচ্চু ওস্তাদের স্মরণে ঈদ-পুনর্মিলনী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সাবেক ফুটবলারদের নিয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সাবেক ফুটবলাররা সোনালী অতীত ক্লাব বনাম যশোর খেলোয়াড় কল্যাণ সমিতি দুটি দলে বিভক্ত খেলায় অংশ নেন। খেলায় টিটোর একমাত্র গোলে যশোর খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে জয়লাভ করে।
প্রধান অতিথি হিসেবে প্রীতি এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক-উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মোহাম্মদ সাথী, শামস-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শামস-উল-বারী শিমুল, সাবেক ফুটবলার জয়নাল আবেদীন, ইমরাজ হোসেন পলাশ, এস.এম. রফিকুল ইসলাম (হিরক), মহিবুল হাসান ইমন, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মান্নাফ রাব্বী প্রমুখ।
ম্যাচটি আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন, ইমন তরফদার, শাহীন কামাল, গফুর, মান্নাপ রাব্বি, সাইমন, আব্দুর রহমান বাবু।
খেলায় সোনালী অতীত ক্লাবের হয়ে মাঠে নামেন-মিঠুন, হাফিজ, নিশাদ, মন্টু, আনিস, বিশ্ব, রতন, শরিফুল, মহিউদ্দীন, টুটুল ও আনোয়ার, রাম, নিরব, জয়নাল, মিটু, কামরুল, আবু হায়দার এবং নূর শাহ।
এছাড়া যশোর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে মাঠে নামেন ইমরান, শফুর, টিটু, মোশারেফ, আক্তার বাবু, তানি, কৃষ্ণ, খলিল বাবু, মহিবুল্লাহ, শাওন, আতিয়ার, বাপ্পী, ছোট বাবু, ইমন, আকরাম, সেন্টু, রাকিব, আতিক ও মাসুম।
