বিবি প্রতিবেদক
যশোরে চাকু নিয়ে ত্রাস সৃষ্টি করার সময় পুলিশ দুই সন্ত্রাসীকে সোমবার সন্ধ্যায় ২টি স্টিলের ধারালো টিপ চাকুসহ গ্রেফতার করেছেন কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম । গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সুজলপুর (হঠাৎপাড়া) গ্রামের আব্বাস উদ্দীন সজল ও সাজু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় আটককারী কর্মকর্তা উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা পৌনে ৬ টায় তিনিসহ একদল ফোর্স ধর্মতলা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান খোলাডাঙ্গা গ্রামের বায়তুল আল ইমান জামে মসজিদের গেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় উঠতি বয়সের যুবক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে ত্রাস সৃষ্টি করছে। ওই সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের উপস্থিত টের পেয়ে উল্লেখিত আসামিরা সেখান থেকে পালানোর একপর্যায় তারা দু’জন গ্রেফতার হয়। পরে তাদের কাছ থেকে দু’টি স্টিলের টিপ চাকু উদ্ধার করে।
শিরোনাম:
- ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
- ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
- বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
- ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
- ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
- সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
- ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা

