Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
  • রামপালে আল আমীন বাহিনীর হামলা : বিচার দাবিতে আহতদের সংবাদ সম্মেলন
  • যশোরে ফিতরা ১০০ টাকা যাকাতের নিসাব ২ লাখ ১৪ হাজার টাকা
  • যশোরে স্বর্ণের বারসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্ত্রীকে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreজুন ২৭, ২০২৪Updated:জুন ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

যশোর পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে উজির আলী নামে এক ব্যক্তি। পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। আহত স্ত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার দিবাগত ২টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ উজির আলীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, বালিধা গ্রামের উজির আলী পেশায় একজন ভ্যানচালক। তিনি চতুর্থ স্ত্রী রোজিনা খাতুন ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নেহালপুর ঝাউতলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় বুধবার দিবাগত রাতে ২টার দিকে স্ত্রী রোজিনা খাতুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো দাঁ দিয়ে গলায় আঘাত করে। এসময় তাদের ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে উজির আলী পালিয়ে যায়। পরে‌ স্থানীয়রা রোজিনাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

ওসি আরো জানান, এরপর আজ সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি সজনা গাছে উজির আলীর গলায় রশি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.