Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

যশোরে হলুদ ফুলকপি চাষ করে কৃষক গোলাপের মুখে রঙিন হাসি

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ সংবাদদাতা
মণিরামপুর সীমান্তবর্তী যশোর সদরের সিরাজসিঙ্গা গ্রামের কৃষক গোলাপ রঙিন ফুলকপির চাষ করে সাড়া ফেলেছেন। হলুদ ফুলকপি,প্রথমবার পরীক্ষামূলক এই শীতকালীন সবজি চাষ করে পেয়েছেন সফলতা। হলুদ ফুলকপি নিয়ে এরইমধ্যে অন্য কৃষকদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে।

সাদা ফুলকপির চেয়ে পুষ্টিগুণ বেশি, দেখতেও সুন্দর, শুধু জৈবসার ব্যবহার করে এই ফুলকপি চাষ করা হয়েছে। বিদেশে এ-জাতের ফুলকপি সালাদ হিসেবে খাওয়া হলেও অন্য ফুলকপির চাষ পদ্ধতিতে চাষ করা হয় এ জাতটিরও। খরচ ও সময় একই। পাশাপাশি শুধু জৈব সার ব্যবহার করেই এই ফুলকপি চাষ করা যায়। এদিকে দিনে দিনে স্থানীয় হাটবাজার এর চাহিদাও বাড়ছে।

গোলাপ মোল্লার নিজ বাড়ির পাশে ৫০শতক জমিতে প্রতি বছর নানা ধরনের সবজি চাষ করেন। এবার সেই জমির অর্ধেকাংশে রঙিন ফুলকপি চাষ করেছেন শুধু জৈবসার প্রয়োগে। আর প্রথম বছরেই তার সফলতা দেখে অন্য কৃষকরাও এই সবজিটি চাষে আগ্রহী হয়ে উঠতে শুরু করেছেন।

এ ছাড়া ফুলকপির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকেই আসছেন তার বাড়িতে। কেউ কেউ আবার ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। কৃষক গোলাপ মোল্লা বলেন, নতুন জাতের হলুদ ফুলকপির চারা রোপণের ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে জমিতে পূর্ণাঙ্গভাবে ফসল পেয়েছি।

এই ফুলকপি বাজারে নেয়া মাত্রই বিক্রি হয়ে যায়, দামও ভালো। প্রতিকেজি ফুলকপি ৪০টাকা দরে বিক্রি হচ্ছে। কোন প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে শুধু জৈবসার ব্যবহার করা হয়েছে। এতে চারাসহ সবমিলে তার খরচ হয়েছে ৫০হাজার টাকা।

গোলাপ মোল্লা আরও বলেন, প্রথমে হলুদ ফুলকপি চাষ করতে অনীহা করলেও পরে কৃষি অফিসের সহযোগিতায় এই চাষ করি। যাতে তার প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মত লাভ হবে। ফুলকপি কিনতে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, রঙিন ফুলকপির ছবি দেখি। পরে খোঁজ নিয়ে কিনতে আসি। প্রতিকেজি ৪০টাকা দরে কিনেছি।

ফুলকপিটি দেখতে খুবসুন্দর, খেতেও খুবই মজা হবে আশা করছি। যশোর সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিয়া পারভিন বলেন, বাজারে এর ব্যাপক চাহিদা থাকায়।

আমরা আশা করছি আগামীতে এ-অঞ্চলে রঙিন ফুলকপির চাষ ব্যাপকভাবে সম্প্রসারণ হবে। আমরা কৃষককে ফুলকপি চাষে সবধরনের পরামর্শের পাশাপাশি রঙিন ফুল কপি চাষে সার ও বিজ সরবরাহে দেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.