বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হালিমা খাতুন রিনা নামে এক নারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার সকালে যশোর-খুলনা সড়কের ঘুনি এলাকায় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার বাসিন্দা।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে হালিমা খাতুন রিনাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই হাজার ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এদিকে, পৃথক অভিযানে গাঁজা রাখার অভিযোগে জসিম উদ্দিন (৪২) নামে এক যুবককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মদন মোহন সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

অন্যদিকে, ২ পিস ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে সুব্রত সরকার নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি যশোর শহরের মাইকপট্টি এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ সাজা প্রদান করা হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Share.
Exit mobile version