কেশবপুর প্রতিনিধি
যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ (মঙ্গলবার) বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা সাধারণ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদস্য পদে মনোনয়পত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এসএম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করলে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য হয়।
শিরোনাম:
- ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
- ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
- বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
- ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
- ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
- সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
- ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
