Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
  • শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যশোরের সিভিল সার্জন
  • কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের বেহাল দশা
  • জীবননগরে বিপুল পরিমাণ মাদক ফেয়ারডিলসহ দুইজন গ্রেপ্তার
  • দক্ষিণঞ্চলের আমের রাজধানী খ্যাত বেলতলা বাজারে গুটি আম বেঁচাকেনা শুরু
  • রোজা-ঈদ পরবর্তী ওজন কমানোর সহজ টিপস
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন : বিষু-মিজান ও রুস্তম-সবুজ পরিষদের লড়াই

১৭ পদে ৩৫ মনোনয়নপত্র জমা
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে দু’টি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে বিষু-মিজান ও রুস্তম-সবুজ দু’টি প্যানেল থেকে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছেন।

যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আ গামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে ৩৪ জনসহ ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিন সংগঠনের কার্যালয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

বিষু-মিজান নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে বিশ্বানাথ ঘোষ বিষু, সহ-সভাপতি ৩টি পদে রফিকুল ইসলাম, আহমদ আলী ও জাহাঙ্গীর হোসেন বাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ৩টি পদে ওহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন ও সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সজল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন উদ্দিন শেখ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম সেলিম, কোষাধ্যক্ষ মো. বাবু, সড়ক সম্পাদক নাছির উদ্দিন, সহ-সড়ক সম্পাদক মহসীন আলী, সমাজ কল্যাণ সম্পাদক আরশাদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর হোসেন রনি এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবু।

অপরদিকে, জাতীয়তাবাদী শ্রমিক দল সমর্থিত রুস্তম-সবুজের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে রুস্তম আলী, সহ-সভাপতির তিনটি পদে আক্তারুজ্জামান, শাহ জালাল ও মাসুদ রানা, সাধারণ সম্পাদক শহিদুর রহমান সবুজ, সহ-সাধারণ সম্পাদকের ৩টি পদে ইউনুস আলী, রিফাত হোসেন ও সিরাজুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, প্রচার সম্পাদক মো. শামীম, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ, সড়ক সম্পাদক আব্দুর রহিম সোহাগ, সহ সড়ক সম্পাদক আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক জিয়াদুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী এবং শ্রম বিষয়ক সম্পাদক পদে শামছুর রহমান। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রুস্তম আলী। আগামী আট অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এবং নয় অক্টোবর সকাল ১১টা হতে বিকেল চারটার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল ও মোহাম্মদ সাহাবুদ্দিনসহ ভোটার সমর্থকগণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি

মার্চ ৩১, ২০২৬

যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মার্চ ৩১, ২০২৬

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.