বিবি প্রতিবেদক
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) আওতায় যশোর জেলা তথ্য অফিস আয়োজিত চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্নি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবনে বড় অফিসার হওয়ার থেকে ভাল একজন মানুষ হতে হবে। একটা পরিবারে একজন সন্তান মানুষ হবার ক্ষেত্রে বাবার থেকে মায়ের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, মানব পাচার, মাদক, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং প্রভৃতি উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিরোনাম:
- হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
- খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
- মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
- শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
- অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
- উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ‘ঈদ-এ-গ্বাদীর’ উদযাপন
- বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২