Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পৌরসভায় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে যশোর পৌরসভার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পৌর এলাকার ৪৮টি পূজা মন্ডপ কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক রফিকুল হাসান।

পৌর কাউন্সিলর মোকসিমুল বারি অপু, রাশেদ আব্বাস রাজ, রাজিবুল আলম, রোকেয়া পারভিন ডলি, নাসিমা আক্তার জলি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হাসান, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রধান নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান, সহকারী নির্বাহী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক অশোক কুমার বোস, দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়, সহ দপ্তর সম্পাদক দুর্গাপদ দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সাহা, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের আবেদনের প্রেক্ষিতে মন্ডপ এলাকায় জলাবদ্ধতা দূর করতে এবং দর্শনার্থী ও পূজারীদের চলাচলের সুবিধার্থে রাবিস ও ইট দিয়ে রাস্তা সংস্কারের আশ্বাস প্রদান করেন পৌর প্রশাসক রফিকুল হাসান।
এ সময় পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, মন্ডপ এলাকায় পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে। এছাড়া তিনি বলেন মশক নিধনের জন্যও পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করছে। সভাশেষে পৌর এলাকার ৪৮ মন্ডপ কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। প্রতিটা মন্ডপে ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।

দুর্গাপূজা পৌরসভা মতবিনিময়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.