Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদ-তাদের বিচ্ছিন্নতার প্রতীক
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর শহরের বেজপাড়ায় বোমা তৈরিকালে গ্রেফতার ছয় : ৫টি হাত বোমা সদৃস্য বস্তু উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমার্চ ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বেজপাড়ায় বোমা তৈরি কালে পুলিশ অভিযান চালিয়ে উঠতি বয়সের ৬ সন্ত্রাসীকে ৫টি ককটেল সাদৃশ্য হাত বোমাসহ আটক করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৬ জন ও পলাতক ৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডের পশ্চিমাংশ বর্তমানে উপশহর সবুল্লার মোড় লাভলীর বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম ওরফে রানা, শহরের বেজপাড়া কবরস্থান জনৈক বদর মিয়ার বাড়ির ভাড়াটিয়া বিপুল, বেজপাড়া মেইন রোড ছয়তলার পাশে সাগর সিকদার, বেজপাড়া গোলগোল্লার মোড়ের ইসমাইল হোসেন নান্টু, বেজপাড়া আনছার ক্যাম্প ডলারের বাড়ির ভাড়াটিয়া এজাজুল ইসলাম ও সদর উপজেলার কিসমত নওয়াপাড়া হৃদয় হোসেন। এ সময় তাদের সহযোগী শংকরপুর চোপদারপাড়ার হানিফ, টিবি ক্লিনিক পাড়ার আল আমিন, বেজপাড়া চার খাম্বার মোড় ফুড গোডাউনের পাশে আলী রাজ বিশ^াস অপূর্ব ওরফে মন্টু ও শংকরপুর আশ্রম রোড পূর্বাংশ এলাকার আমজাদ হোসেন আকাশসহ অজ্ঞাতনামা ৫/৬জন পালিয়ে যায়।

কোতয়ালি থানার এসআই ইয়াসিফ আকবর জয় ৬ মার্চ দিবাগত রাত আড়াইটার সময় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একদল পুলিশসহ তিনি ডিউটি করছিলেন। বেজপাড়া গোলগোল্লার মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান বেজপাড়া রাবেয়া ডেইরি ফার্মের প্রাচীর বেষ্টিত খালি জায়গায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা জনসাধারণের প্রাণহানী বা সম্পত্তির ক্ষতি সাধন করার জন্য ককটেল বোমা তৈরি করছে। ওই সংবাদের ভিত্তিতে রাত অনুমান ১০ টা ৫৫ মিনিটে ওই স্থানে পৌছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দৌঁড়ে পালানোর একপর্যায় উল্লেখিত ৬ জনকে আটক করে। এ সময় রবিউল ইসলাম ওরফে রানার কাছ থেকে ৩টি ও বিপুলের কাছ থেকে ২টি ককটেল সাদৃশ্য হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ৭ মার্চ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.