বাংলার ভোর প্রতিবেদক
যশোর যশোর সদর উপজেলার নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ,যশোর সদর উপজেলা শাখা।
বৃহস্পতিবার বেলা তিনটায় শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা প্রশাসনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা সাধারণ শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি-দাওয়া শিক্ষা অফিসারের কাছে তুলে ধরেন।
নবনিযুক্ত শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষক নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাইফুর রহমান এবং শিক্ষা কমিটির সদস্য আনিসুর রহমান।
এছাড়াও শিক্ষক নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দীন, ফেরদৌস, নাজমুল হাসান শাহীন, আব্দুল মাজেদ, আয়াতুল্লাল জেহাদী, ইকরামুল কবির, মনিরুজ্জামান, মোস্তফা ফারুক, জাহিদ হাসান হীরা, ফারহানা ইয়াসমিন, সানজিদা ইসলাম, মোশারফ, মাহবুব এবং সুলতান আহম্মেদ।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষক সংগঠন ও শিক্ষা প্রশাসনের এই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গতিশীলতা আনয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
