চৌগাছা (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ কংগ্রেসের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাংলাদেশ কংগ্রেসের ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল আওয়াল দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার নিকটে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দানের সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম হোসেনও উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের যশোর জেলার সদস্য সচিব আব্দুল লতিফ, উপজেলা কংগ্রেসের নেতা আব্দুল গফফার ও আব্দুল জব্বারসহ উপজেলার কংগ্রেসের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
- সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
- মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
- মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
- ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
- বাঘারপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত
- সাগরদাঁড়িতে মহাকবি মধুসূদনের আমলের ঐতিহাসিক বড় দা উদ্ধার, জাদুঘরে সংরক্ষণ
- শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময়

